প্রাইভেসি পলিসি
সর্বশেষ আপডেট: সেপ্টেম্বর ২০২৬
Druto Chat এ আপনার প্রাইভেসি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহজ বাংলায় আমাদের নীতিমালা নিচে দেওয়া হলো — কোনো কঠিন আইনি ভাষা ছাড়াই।
১. আমরা কি ডেটা সংগ্রহ করি
অ্যাকাউন্ট খুলতে আপনার নাম, ইমেইল ও মোবাইল নম্বর নিই। পেজ কানেক্ট করলে Facebook/Instagram/WhatsApp এর মেসেজ AI রিপ্লাই দেওয়ার জন্য প্রসেস করে — শুধুমাত্র আপনার নির্দেশিত কাজে।
২. ডেটা কিভাবে ব্যবহার হয়
আপনার দোকানের reply, conversation history, customer memory ও order management-এর জন্য তথ্য ব্যবহার করা হয়। Account ও store অনুযায়ী data access নিয়ন্ত্রণ করা হয়।
৩. ডেটা শেয়ারিং
আপনার ডেটা বিক্রি, ভাড়া বা third-party marketing-এর জন্য share করা হয় না। Service চালাতে hosting/database provider, message queue চালানোর জন্য Upstash QStash, Meta এবং configured AI service-এর মাধ্যমে প্রয়োজনীয় message, media ও দোকানের তথ্য process হতে পারে। আইনগত বাধ্যবাধকতায় তথ্য প্রকাশের প্রয়োজন হতে পারে।
৪. ডেটা ডিলিট
যেকোনো সময় support@drutochat.com এ ইমেইল করে আপনার সব ডেটা স্থায়ীভাবে ডিলিট করতে পারবেন। অ্যাকাউন্ট বন্ধের ৩০ দিনের মধ্যে ব্যাকআপ সহ সব মুছে ফেলা হয়।
🔒 নিরাপত্তা ব্যবস্থা
সাইটে HTTPS ব্যবহার করা হয় এবং account ও store অনুযায়ী access যাচাই করা হয়। নিজের password ও channel access token গোপন রাখুন। প্রশ্ন থাকলে support@drutochat.com এ লিখুন।